
আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক : নাটোর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ইউআইটিএস (UITS) ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, নাটোর শাখা। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও আইনজীবীদের নিয়ে গঠিত এই সংগঠনের লক্ষ্য হলো সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও পেশাগত মানোন্নয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি মো. রুহুল আমীন তালুকদার টগর। তিনি আইনজীবীদের এই নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিপি আবুল কালাম আজাদ, নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফুল হক মুক্তা, স্পেশাল পিপি আব্দুল কাদের মিয়া, জিপি আসাদুল ইসলামসহ আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ইউআইটিএস পরিবারের সদস্যদের সমন্বয়ে ১৩ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট এস এম মমিন বাবু এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক: অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন সাজু, অ্যাডভোকেট আবুল হোসেন (২), অ্যাডভোকেট মো. গোলাম সারোয়ার স্বপন, অ্যাডভোকেট মো. রবিউল আলম সরদার, অ্যাডভোকেট আক্তার হোসেন ও অ্যাডভোকেট আব্দুর রশিদ প্রাং। যুগ্ম সদস্য সচিব: অ্যাডভোকেট মো. সজীব হোসেন। সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট মো. মাহাবুব আলম মিলন।প্রচার ও প্রকাশনা সম্পাদক: অ্যাডভোকেট মো. আলী কদর। ক্যাশিয়ার: অ্যাডভোকেট মো. শাহ নেওয়াজ ওয়াসিম। সদস্য: অ্যাডভোকেট মোছা. কেয়া পারভীন ও অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয় এবং কর্মক্ষেত্রে নিয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। সংগঠনের কার্যক্রম সুন্দর ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
