
কক্সবাজার-নোয়াখালী ভাসানচরে ৮’শ গরিব-দুস্থ রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার বিকেল ৪ টায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ এবং ভাসানচরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৮, ১৪, ১৬ ও ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ইফতার ইফতার সামগ্রীগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দেয়। ইফতার প্যাকেটে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন রয়েছে।
এসব তথ্য জানান ৮-এপিবিএনের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আমির জাফর বলেন, ‘ক্যাম্পে গরিব ও দুস্থ রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। আমরা উখিয়া-টেকনাফ এবং ভাসানচরে ৮’শ রোহিঙ্গাকে ইফতারের খাদ্য সামগ্রী প্রদান করেছি। এতে তাঁরা (রোহিঙ্গারা) পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নেতা নুর মোহাম্মদ বলেন, ‘আমার ক্যাম্পে এপিবিএন পুলিশের পক্ষ থেকে ২’শ রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। অনন্য ক্যাম্পেও ইফতার বিতরন করা হয়েছে। ইফতারে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেল বিতরন করা হয়।’
তিনি বলেন, ‘ক্যাম্পের গরিব ও দুস্থ এসব রোহিঙ্গারা ইফতার সামগ্রী পেয়ে আনন্দিত ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
