“৩‑৪ দিনের পচা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: রহস্যের আবরণে রহস্য”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১১ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় অজ্ঞাত এক নারীর (মধ্যবয়সী) মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে যে এটা ৩-৪ দিনের পুরোনো লাশ, এজন্য পচন ধরেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মান্না।

এর আগে সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের নতুন চৌকিদার বাড়ির পুকুরে ওই অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

রায়পুর থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মান্না জানান, “লাশটি অজ্ঞাত ও অর্ধগলিত। এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।