অসহায়দের ঈদ বস্ত্র বিতরণ করলেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুর পৌর শহরের এলাকার সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের  মাঝে ঈদ উপহার হিসেবে কয়েক হাজার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন পৌর শহরের মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ।

গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে মেয়রের নিজস্ব অর্থায়ানে জানতার ঘরে ঈদ উপহার বিতরণ করেন। 

মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, “লক্ষ্মীপুর পৌরবাসীর সেবা করার জন্য প্রধানমন্ত্রী  আমাকে নৌকার কাণ্ডারী বানিয়ে পাঠিয়েছেন। তাই আমি প্রতি মুহূর্তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে। 

উক্ত অনুষ্ঠান  উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পৌর কাউন্সিলর উত্তম দত্ত, জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক তাফাজ্জল হোসেন টিটু ভূঁইয়া প্রমুখ।