পিরোজপুরে অসহায়দের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

হাসান মামুন, ‎পিরোজপুর প্রতিনিধি: ‎শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়েছে। ‎

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‎

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী। রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য রেজাউল হক রিয়াজ, যুব রেড ক্রিসেন্টের সহকারী যুব প্রধান সানজিদা খানমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ‎

বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।