
ফেনীতে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল-এর জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ফেনী শহরের রেলওয়ে স্টেশন, সড়কের ফুটপাত সহ বিভিন্ন স্থানে পায়ে হেটে হেটে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র দেন।
স্বেচ্ছাসেবক ফ্রন্ট নেতা নজরুল ইসলাম হৃদয় বলেন, “আমি যখন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এর সদস্য ছিলাম তখন থেকেই ফেনীতে এই কার্যক্রম পরিচালনা করে আসছি। জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজা ফরিদপুরী (রহ) ছাহেব এর মহান শিক্ষা এবং জাকের পার্টির চেয়ারম্যান এর নির্দেশেই আমরা আর্ত মানবতার কল্যাণে কাজ করছি। আমরা যদি গভীর রাতে রাস্তায় বের না হতাম তাহলে মানুষের দুঃখদুর্দশার কথা জানতেও পারতাম না। আমরা আরাম করে ঘুমাই কিন্তু ফুটপাতে ওই রেলওয়ে স্টেশনে যারা থাকেন তারাও তো আমাদের ই ভাই আমাদেরই বোন। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা স্ব স্ব অবস্থান থেকে গরীব দুখী মানুষের পাশে দাড়ান। মানবতার কল্যাণে কাজ করে যে মানসিক প্রশান্তি অনুভব করা সম্ভব তা অন্যকিছুতেই আসবে না। আমরা সকলের দোয়া চাই যেন আমরা আজীবন এভাবেই মানুষের পাশে এসে দাঁড়াতে পারি।
জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দায়িত্ব চট্টগ্রাম প্রশাসনিক বিভাগ) নজরুল ইসলাম হৃদয় এর নেতৃত্বে কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন এবং ফেনী জেলা জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দের সহযোগিতায় ফেনীর জেলার বাস স্টেশন সমূহ, রেল স্টেশন, ফুটপাথ এবং বস্তি সমূহে শীতার্থ গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
