মধ্যনগরে বিএনপির জনসমাবেশে কামরুজ্জামান কামরুল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

“প্রতিযোগিতা ভালো, প্রতিহিংসা নয়”

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে মধ্যনগরে বিএনপি এক বিশাল জনসমাবেশ করেছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে মধ্যনগর বাজারে এ জনসভা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।

সমাবেশে কামরুল বলেন, “রাজনীতিতে প্রতিযোগিতা ভালো, কিন্তু প্রতিহিংসা গণতন্ত্রের জন্য হুমকি। জনগণ আমার শক্তি, তাঁদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই জনসমাবেশ।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও সদস্য কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আবুল বাশার,

তৃতীয় যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও মেহেদী হাসান উজ্জ্বল

ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও নুরুল ইসলাম বিএসসি, আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, জামালগঞ্জ বিএনপি নেতা জুলফিকার চৌধুরী রানা ও তৌফিক চৌধুরী

যুবদলের নেতা আলমগীর কবির তালুকদার, চামারদানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং শিশু আতিকুর রহমান

সমাবেশে মধ্যনগর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।