আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে যাবে : যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অটোমেটিক আমাদের যে সেন্টিমেন্ট, তারা যে অত্যাচার-নির্যাতন করেছে, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে যাবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর অনেকেই বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করার কোনো সুযোগ নেই। এই হাসিনা খুন করেছেন, খুনের হুকুম দিয়েছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, লুটপাট করেছেন। তাহলে হাসিনার বিচার হবে না, ক্ষমা করে দেব, ওই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দেবে না।

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, আমরা ছাত্র-জনতার আন্দোলনে ছিলাম, জেল খেটেছি। সুতরাং সবাই মিলে আমাদের নেক্সট টার্গেট এই প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) মোহাম্মদ দিদার হোসেন ও লক্ষ্মীপুর বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়াসহ অনেকে।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।