লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: নাজমুল হোসেন
প্রকাশ: ৬ মাস আগে

রামগঞ্জে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  রাত ১০টায় রামগঞ্জ শহরের ক্যাপসিকাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মাহমুদ ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস এম বাবুল বাবর, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মো. রহমত উল্যা, আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা মনি, ডেল্টা টাইমস ও পল্লী টিভির সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী, আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, দিনকাল প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, দৈনিক ঢাকা প্রতিনিধি তপন মজুমদারসহ অন্যান্য সাংবাদিকরা।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম মিজানুর রহমান মুকুল, নির্বাহী সম্পাদক আফরোজা রহমান রাঙ্গা, দৈনিক কালবেলার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাবেক সভাপতি ও আজকের রূপান্তর বার্তা সম্পাদক জাকির হোসেন মোস্তান, বাংলাবাজার প্রতিনিধি মো. মনির হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবির, সমকাল প্রতিনিধি জাকির হোসেন সুমন, দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দৈনিক গণমুক্তি প্রতিনিধি মো. আউয়াল হোসেন পাটোয়ারী, দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি হালিম খান লিটন, আজকালের খবর প্রতিনিধি মো. শাহ আলম, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহির হোসেন, আমার সংবাদ প্রতিনিধি রাজু হোসেন, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মো. ছায়েদ হোসেন, যায়যায়দিন প্রতিনিধি কনক মজুমদার, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি পারভেজ হোসেন, জনতার জমিন প্রতিনিধি আবদুর রহমান, ভোরের সময় প্রতিনিধি হাসানুর জামান, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ইকবাল খন্দকার শান্ত, নতুন সময় প্রতিনিধি তামজিদ হোসেন রুবেল, ডেইলি ভিশন প্রতিনিধি সাফায়েত হোসেন, বণিক বার্তা প্রতিনিধি এমরান হোসেন রাজনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মতবিনিময় সভায় মো. শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রামগঞ্জের উন্নয়ন সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে রামগঞ্জের সার্বিক অবকাঠামো উন্নয়নে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।