লক্ষ্মীপুরে ১৫ পিচ ইয়াবাসহ আটক ২, মামলা প্রক্রিয়াধীন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলায় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল শনিবার (১১ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নম্বর শাকচর ইউনিয়নের শাকচর (ফরাজী বাড়ি) এলাকার মৃত মো. আলমের ছেলে মো. শরিফ (২৮) এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (হাজিল্লার বাপের বাড়ি) মৃত ছিদ্দিকের ছেলে নিজাম হোসেন ওরফে আনোয়ার (২৭)।

জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। আটকের সময় তাদের কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।