রামগঞ্জ প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ তারেক হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রামগঞ্জ প্রেস ক্লাবের আলোচনা সভা ও শোক প্রস্তাব অনুষ্ঠান আজ শনিবার সন্ধায় রামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এবং দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস এম বাবুল বাবর।
রামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নবচেতনা প্রতিনিধি মনির হোসেন বাবুল, নির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাক রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, যুগ্ন সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, সহ সম্পাদক ও কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সমাচার প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকা, কোষাধ্যক্ষ ও দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তামজিদ হোসেন রুবেল।
সভা শেষে রামগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল হক, ইব্রাহীম মিয়া, খালেদ হোসেন হুমায়ুনের মৃত্যুতে দোয়া ও মুনাজাত করা হয়। এছাড়াও সদ্য প্রয়াত নির্বাহী সদস্য লক্ষণ মজমুদারের মৃত্যুতে সভায় শোক প্রস্তাবসহ দৈনিক যুগান্তর রামগঞ্জ প্রতিনিধি আবু ছায়েদ মোহনের আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।