লক্ষ্মীপুরে সিনিয়র প্রেস ক্লাব সদস্যের উদ্যোগে ‘হাঁস পার্টি’

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হাবিবুর রহমান সবুজ এর উদ্যোগে একবর্ণিল ‘হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে।

 অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যা লক্ষ্মীপুর পৌর শহরের ঐতিহ্যবাহী কনভেনশন সেন্টারে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

হাবিবুর রহমান সবুজ বলেন, “এই ধরনের সামাজিক অনুষ্ঠান সাংবাদিক সমাজের মধ্যে বন্ধুত্ব ও একাত্মতা বৃদ্ধি করে। আমরা চাই সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করবে।”

উক্ত পার্টিতে উপস্থিতরা আনন্দে ভরা মুহূর্ত কাটিয়েছেন এবং সামাজিক মিলনমেলার মাধ্যমে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।