
লক্ষ্মীপুরের পক্ষ থেকে ডিআইও-৩, ডিএসবি মো. জাফর আহাম্মদ। ওসি ওয়াচ, ডিএসবি মো. গোলাম ফারুক ভূঁইয়া। কম্পাউন্ডার, পুলিশ হাসপাতাল (এমআই সেন্টার) শংকর চন্দ্র মজুমদার এঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আকতার হোসেন।
বুধবার সকালে জেলা পুলিশের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিদায়ী অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মো. হাসান মোস্তফা স্বপন, ওসি ডিবি সাহাদাত হোসেন টিটো, অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) মো. আব্দুল মোন্নাফ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিভিল স্টাফবৃন্দ।
