রামগঞ্জে প্রবাসী ইয়াছিনকে কুপিয়ে জখম করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা লামচর বাজার এলাকায় রোববার ইফতারের সময় প্রবাস ফেরত ইয়াছিন আরাফাতকে স্থানীয় কয়েকজন দুস্কৃতিকারীরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে তার ব্যাবহৃত হুন্ডা,নগদ ৬০ হাজার টাকা,মোবাইল ফোন,গলার স্বর্ণের চেইন ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসী প্রবাসী ইয়াছিন আরাফাতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়,উপজেলার লামচর গ্রামের মসজিদ ভুইয়া বাড়ির আবু ছায়েদের প্রবাস ফেরত পুত্র ইয়াছিন আরাফাত রোববার সন্ধ্যার পুর্বে ইফতার সামগ্রী নিয়ে বসত বাড়ির দিকে হুন্ডাযোগে রওয়ানা হয়। ইয়াছিন আরাফাত বাজারস্থ শরীফের দোকানের সামনে পৌছা মাত্রই পুর্ব থেকে ওতঁ পেতে থাকা রুবেল,মামুন ও মফিজ হকস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ইয়াছিন আরাফাত সাংবাদিকদের বলেন, আমার চিৎকারে বাজার ব্যবাসায়ী ও গ্রামবাসী জড়ো হলে দুস্কৃতিকারীরা আমার ব্যবহৃত হুন্ডা,সাথে থাকা ৬০ হাজার টাকা,গলায় থাকা স্বর্নের চেইন,হাতে থাকা হাতঘড়ি,মোবাইল ফোন সেট নিয়ে ঘটয়ানস্থাল ত্যাগ করে। হামলাকারীরা স্থান ত্যাগ করার পরে ব্যবসায়ী ও গ্রামবাসী আমাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসাপাতালে ভর্তি করে। এব্যাপারে জানতে বার বার চেষ্টা করেও অভিযুক্ত কারো বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক এমদাদ বলেন,ইফতার সময়কালীন লামচর বাজারে মারামারির সংবাদ পেয়েছি। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।