
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো: হেদায়েত উল্ল্যাহ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
বুধবার ১৩ সেপ্টেম্বর তিনি সিনিয়র সহকারি সচিব পদে পদোন্নতি পান। বিষয়টি তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন ।
জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে মোঃ হেদায়েত উল্যাহ গত ১নভেম্বর চাঁদপুর সদরের এসিল্যান্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এবং বর্তমানে তিনি সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন ।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় মহোদয়কে অভিনন্দন জানান, জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি এবং ভোরের পত্রিকার সহসম্পাদক মোঃ শফিক তপাদার।
