রংপুর মেট্রো কোতোয়ালি থানার জাসাসের ১৪ নং ওয়ার্ড কমিটি ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

আলামীন রংপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মেট্রো কোতোয়ালি থানার ১৪ নং ওয়ার্ড   শাখার ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। 

গত শনিবার ২০ সেপ্টেম্বর  বিএনপির সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিঠু ও যুবদলের আতিকুল ইসলাম  মেট্রো কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন ও সভাপতি মিজানুর রহমান মিজান  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন  এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাবলু মিয়া নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি আক্তারুল ইসলাম সহ ৩৮ জন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এ কমিটি কোতোয়ালি থানার ১৪ নং ওয়ার্ডের সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকান্ড আরও গতিশীল করবে। জেলা ও থানার জাসাসের নেতৃবৃন্দ নবগঠিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রমকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।