

আলামীন রংপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মেট্রো কোতোয়ালি থানার ১৪ নং ওয়ার্ড শাখার ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শনিবার ২০ সেপ্টেম্বর বিএনপির সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিঠু ও যুবদলের আতিকুল ইসলাম মেট্রো কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন ও সভাপতি মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাবলু মিয়া নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি আক্তারুল ইসলাম সহ ৩৮ জন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এ কমিটি কোতোয়ালি থানার ১৪ নং ওয়ার্ডের সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকান্ড আরও গতিশীল করবে। জেলা ও থানার জাসাসের নেতৃবৃন্দ নবগঠিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রমকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com