ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সুদৃঢ় ও বৃহত্তর ঐক্য জরুফা হয়ে পড়েছে। ঐক্যের বিকল্প নেই। 

সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐকমত্যের সরকার গঠন করবে বিএনপি।’

জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত শহরের উত্তর তেমুহনীতে বিজয় র‌্যালি পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কার ও নির্বাচন জরুরি হয়ে পড়েছে। গণতন্ত্রের ভিতরে শক্তিশালী করতে হলে বা দেশের মানুষকে কিছু দিতে চাইলে গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার। আর নিবার্চিত সরকার না হলে কিছু দিতে চাইলেও তা সম্ভব হয় না।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান প্রমুখ।