পিরোজপুরে জাকের পার্টির ছাত্রফ্রন্টের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের উদ্দোগে আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। স্থানিয় স্কাউট ভবনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্রফ্রন্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মিশন প্রধান ফয়জুল বারী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্রফ্রন্ট, বরিশাল বিভাগীয় ছাত্রফ্রন্ট সভাপতি ও যুগ্ম মিশন প্রধান মিলন হোসেন, ছাত্রফ্রন্ট বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ও মিশন সদস্য আতিকুল ইসলাম পার্ভেজ, জাকের পার্টির পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জাকের পার্টির ছাত্রফ্রন্ট এর সভাপতি ফরহাদ হোসেন সিয়াম, অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সাধারণ সম্পাদক রবি শিকদার। এসময় পিরোজপুর জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।