এক বুথে কয়েক ঘণ্টায় মিলে কিছু ভোট!

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা উপস্থিত ছিলেন খুবই কম।

ঘণ্টায় কোনো কোনো ভোটকক্ষে ভোট পড়েছে ৫ থেকে ১৫টি। আবারও কোনো ভোটকক্ষে প্রথম ২ ঘণ্টায় সামান্য ভোট পড়ে।

আজ বুধবার ( ৫ জুন) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কচুয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এসব তথ্য মিলে।

সকাল সাড়ে ১০টায় কচুয়া উপজেলা সদরের কোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভোটার কক্ষে ভোটার উপস্থিতি কিছুটা বেশি ছিল। তবে নারী ভোটাররা ইভিএমে এই প্রথম ভোট দেওয়ার কারণে ভোট দিতে কিছুটা বিলম্বিত হয়েছে।

অন্য দিকে নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় দেখা মিলে অনেক নারী ভোটার সিরিয়াল ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। 

ভোটারদেরকে ইভিএম এ ভোট দেওয়ার পদ্ধতি বললেও ভোটাররা বোঝেন না। যে কারণে প্রতিটি কক্ষে ভোটারের উপস্থিতি থাকলেও ভোট গ্রহণে বিলম্বিত হয়।

কচুয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দুই উপজেলা নির্বাচনে ভোটাররা নিরাপদে ভোট দেওয়ার জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত দুই উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি আশা করি ঘটবে না।