নানা আয়োজনে পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

পিরোজপুর : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে শহরের জেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওনসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

র‌্যালি ও সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক যুবদল নেতা–কর্মী ও সমর্থক অংশ নেন।

বক্তারা বলেন, “বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা মোকাবিলায় সংগঠনের সব ইউনিটকে সতর্ক থাকতে হবে।”

আয়োজনে উপস্থিত নেতারা গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিও পুনর্ব্যক্ত করেন।