নদনা ইউনিয়নে জামায়াতে ইসলামী কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নোয়াখালী, প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নদনা ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৫ ঘটিকায় সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন সম্পন্ন হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ ছাইফ উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা জামায়াত আমির হানিফ মোল্লা, সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ বাকের ও নদনা ইউনিয়ন জামায়াত সভাপতি দেলোয়ার হোসেন মানিক ।

এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন সেক্রেটারি, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে।