
ধর্মপাশা, সুনামগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী আনিসুল হক এর সমর্থনে ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে বৃহদায় বিশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মিছিলটি ধর্মপাশা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন: সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, সাবেক সহ সভাপতি ডাঃ নুরুল আমীন, যুগ্ম আহবায়ক আব্দুল হক, এস এম রহমত, জুলফিকার আলী ভূট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, অন্যান্য উপজেলা ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।উপজেলা বিএনপি সূত্রে জানানো হয়েছে, এই মিছিল ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ধানের শীষ প্রার্থী আনিসুল হকের জনপ্রিয়তা ও সমর্থন বাড়ানো এবং ভোটারদের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার কাজ করা হয়েছে।
