চাঁদপুরে ঢাকার ব্যাংকের উদ্যোগে ১,৫০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ঢাকা ব্যাংকের সাবেক চেয়ারম্যান রেশাদুর রহমান শাহীনের উদ্যোগে ১,৫০০ অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় ইউনিয়নের আমিরাবাদ গ্রামের চৌধুরী বাড়ি ঈদগা মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ ইরফান হোসেন।

উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম সামিনুর বিন আলতাফ, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মানিকুর রহমান মানিক, ঢাকা ব্যাংক চাঁদপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. মাহবুব আলম এবং স্থানীয় সমাজসেবকরা।

প্রিন্সিপাল অফিসার মাহবুব আলম বলেন, “ঢাকা ব্যাংক প্রতিবছরই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করে। আমাদের লক্ষ্য থাকবে ভবিষ্যতেও আরও বেশি সংখ্যক শীতার্তদের পাশে থাকা।”

সমাজসেবক আশফাকুর রহমান তুহিন বলেন, “আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে এই ধারা অব্যাহত থাকবে।”

বিতরণ কার্যক্রমে স্থানীয়রা এবং গ্রাম পুলিশসহ স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেন।