
সোহেল রানা বাবু, বাগেরহাট : বাগেরহাটের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমি’র আয়োজনে ‘আফটার এসএসসি কম্পিউটার অ্যান্ড স্পোকেন ইংলিশ ট্রেনিং’ কোর্সের শুভ উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ জুন) সকালে আইটি সেন্টারের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থী ও অতিথিদের পদচারণায় মুখর। প্রতিষ্ঠানের পরিচালক বায়েজিদ হোসেন প্রান্তের সভাপতিত্বে এবং সামিনা ইয়াসমিন রুপার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমির চেয়ারম্যান মোসাঃ আফরুজা পারভীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর শেখ হান্নানুর রহমান, আলোহা বাগেরহাটের আদিনা চৌধুরী, গ্রিন হার্ট স্কুলের প্রধান শিক্ষক তিথি দেবনাথ, নেপচুন এডুকেশন একাডেমির পরিচালক দিদার মোঃ রেজওয়ান (দোদুল), সমাজসেবী ও আত্মউন্নয়ন কর্মী শেখ আবু বক্কর সিদ্দিক এবং জব কোচিংয়ের শিক্ষক সাজিম হোসাইন।
এছাড়া ইংরেজি বিভাগের শিক্ষক ইমরান হোসেন ও এহসানুল হক অনিকসহ কম্পিউটার সেকশনের প্রশিক্ষকবৃন্দ এবং একাডেমির নবাগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
