
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় ৭১ বছরে পদার্পণ উপলক্ষে খুবই আনন্দঘন পরিবেশে জাতীয় ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আজ রবিবার (২৪ ডিসেম্বর) সকালের দিকে চাঁদপুর জেলক প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত চাঁদপুর জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোস্তাফিজুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জাতীয় ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রাম জড়িত। যে কারণে দেশের মানুষের কাছে ইত্তেফাক পত্রিকার তাৎপর্য রয়েছে। ওই সময়ে অন্য পত্রিকাগুলো তাদের আদর্শে সঠিকভাবে থাকতে না পারলে জাতীয় ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকা এখনো একই অবস্থান ধরে রেখেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ইত্তেফাক পত্রিকার অনন্য ভূমিকা ছিল। ইত্তেফাক পত্রকাটির সফলতা কামনা করছি এবং একইসঙ্গে ইত্তেফাক পত্রিকার শতবর্ষ পেরিয়ে যাবে সে প্রত্যাশা করছি।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, সাবেক সভাপতি শহিদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
জাতীয় ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ‘দৈনিক আজকের পত্রিকার’ চাঁদপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার চাঁদপুর প্রতিনিধি শাহরিয়া বিন ইয়াহিয়া।
অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
