
মোঃ শফিক তপাদার, চাঁদপুরঃ চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন, লক্ষ্ণীপুর মডেল ইউনিয়ন, ইব্রাহীমপুর ইউনিয়ন ও হানারচর ইউনিয়ন পরিষদে আত্মহত্যা প্রতিরোধ ব্রিগেড এর জন্য কম্পিউটার সামগ্রী, টেবিল চেয়ার ও স্টীলের আলমিরা বিতরণ করেন।
প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।
উপস্থিত ছিলেন মোঃ আল এমরান খান, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁদপুর সদর উপজেলা।
উপস্থিত ছিলেন রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা প্রকৌশলী, এলজিইডি, চাঁদপুর সদর।
উপস্থিত ছিলেন কল্যাণপুর ইউপি, লক্ষিপুর মডেল ইউপি , ইব্রাহীমপুর ইউপি ও হানারচর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্ধগন।
