
মোঃ শফিক তপাদার, চাঁদপুরঃ চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জনাব মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর এর উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার উক্ত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়।
অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান এর সঞ্চালনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়।
এ সময় মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর, মোঃ আব্দুল হান্নান রনি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর, আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর, মোঃ আনোয়ার হোসেন সাঈদী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, চাঁদপুর, শারমিন রহমান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, চাঁদপুর, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
