ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

হাসান মামুন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি (বরিশাল বিভাগ)। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আহমদ সোহেল মনজুর সুমন, সভাপতি, ভান্ডারিয়া উপজেলা বিএনপি ও পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। অনুষ্ঠান পরিচালনা করেন মিলন খলিফা, সভাপতি, ইকড়ি ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে ইকড়ি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের রক্ষায় এক অবিসংবাদিত নেত্রী ছিলেন। তার আপসহীন নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে।

দোয়া মাহফিল শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।