সুযোগ পেলে রায়পুরা উপজেলাকে একটি আধুনিক উপশহর হিসেবে গড়ে তুলতে চাই

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মো. তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী- ৫ রায়পুরা আসনের জাতীয় পার্টির প্রার্থী।

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাবেকপানি উন্নয়ন বোর্ড এ তত্ত্বাবধায়ক প্রকৌশলী পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এর ঘনিষ্ঠ সহচর, নরসিংদী-৫ রায়পুরা আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বলেন সুযোগ পেলে রায়পুরা উপজেলাকে একটি আধুনিক উপশহর হিসেবে গড়ে তুলতে চাই। সংবিধান গণতন্ত্র রক্ষার স্বার্থে, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডাকে আরো গতিশীল করার জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য জাতীয় পার্টি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণ করেছে। আমার আশা করি সরকার এবং নির্বাচন কমিশন যদি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারে জাতীয় পার্টি অবশ্যই নির্বাচিত হয়ে আগামীতে সরকার গঠন করার জন্য প্রস্তুত রয়েছে। আমি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছি বর্তমানে রাজনীতিতে এসেও দীর্ঘদিন যাবত রায়পুরার জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করে যাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি জয়লাভ করতে পারি রায়পুরা উপজেলার উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করে রায়পুরা কে একটি আধুনিক উপশহর হিসেবে গড়ে তুলতে চাই আমি আশা করি রায়পুরার জনগণ আমাকে ভালোবেসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  নাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে  অব্যাহত রাখবে। জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী শহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে উপরোক্ত মন্তব্য করেন।