
বাঁচতে হলে লড়তে হবে লড়াই করে জিততে হবে উক্ত স্লোগানে রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ পালিত হয়েছে, অদ্য সকাল ১০ঃ০০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা নেতৃত্বে এক রেলি অনুষ্ঠিত হয়, রেলিতে রায়পুরা পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লার নেতৃত্বে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশগ্রহণ করেন, রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে সমাপ্তি হয়। রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো :মাসুদ রানা সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৌফিকুল হক,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাবিব, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
