চাঁদপুরের সদর মডেল থানার শ্রেষ্ঠ ওসি হলেন মুহাম্মদ আবদুর রশিদ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ। সোমবার সকালে পুলিশ লাইনস্ এ অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ এ ঘোষণা দেন। পরে তিনি ওসি মুহাম্মদ আবদুর রশিদ এর হাতে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। পরে গত মার্চ ও এপ্রিল-২০২৩ মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দেসহ চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে এই সম্মাননা স্মারক গ্রহণের পর ওসি মুহাম্মদ আবদুর রশিদ সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।