৬’শ ২৭টি পরিবারকে ত্রাণ ও ৩টি পরিবারকে ঢেউটিন সহয়তা বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

ক্ষতি গ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সহয়তা।

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ, চরশাহী, লাহারকান্দি ইউনিয়নে বন্যায় ঘরবাড়ি ভেঙে যায়। যার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পৌঁছে দিচ্ছে পূর্ণবাসনের জন্য ঢেউটিন ও নগদ অর্থ। পানি বন্দীদের জন্য নেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী।

রোববার (৬ অক্টোবর) দুপুরে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে গৃহনির্মাণ করার জন্য নগদ অর্থ ও ঢেউটিন এবং ত্রাণ। 

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর এলাকার মোশাররফ হোসেন, চরশাহী ইউনিয়নের নুরুল্লাপুরের কুলছুম আক্তার, লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুরের সেলিম মিয়া এই ৩টি পরিবারের মাঝে নগদ ৪ হাজার টাকা এ ৪ বান করে ঢেউটিন এবং ৬’শ ২৭ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী’র উপহারদেন বাংলাদেশ সেনাবাহিনী।

আকস্মিক বন্যায় লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার এলাকায় ভেঙে পড়েছে ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘরসহ বাড়ির আঙিনা। সব হারিয়ে এখন নিঃস্ব তারা। বন্যা পরবর্তী ঘুরে দাঁড়ানোটাই এখন বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। এই উপজেলায় বন্যা দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে লক্ষ্মীপুরের মোতায়েনরত সেনা সদস্যরা।

এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষককে ও বন্যার্ত পরিবারকে ধানের চারা সহায়তা দেওয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।