
আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচন হতে চলেছে,যেহেতু নৌকা মার্কায় নির্বাচন হচ্ছে না সুতরাং নিজেকে দলীয় প্রার্থী দাবী করার সুযোগ নাই,সবাই সতন্ত্র। যেই প্যানেলটির কথা শুনা যাচ্ছে তার কোন বৈধতা নাই।কারো আশির্বাদ নিয়ে কেউ প্রার্থী হতে পারবে না এটি একটি দলীয় সিদ্ধান্ত,- এমনটিই বলছিলেন আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আরাফাত।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে রামগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড কলচমায় নির্বাচনী গনসংযোগ করেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহজাহানের মেঝো সন্তান ও লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত।।
এসময় উপস্থিত ছিলেন আলি মূর্রতুজা বাবু সাবেক উপজেলা সেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম আহবায়ক,ফয়সাল পাটয়ারী পৌর ২ নং যগ্ন আহবায়ক,আলাউদ্দীন আঠিয়া পৌর সেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি,হাবিবুর রহমান মিঠু পৌর যুব লীগে সদস্য সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগ সহ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গনসংযোগ কালে ইমতিয়াজ আরাফাত,৩নং ভাদুর ইউনিয়নের কৃতি সন্তান লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের কবর জিয়ারত করেন । গনসংযোগ শেষে ইমতিয়াজ আরাফাত তার বক্তব্যে বলেন,আমরা জনগনের প্রার্থী,আমি নির্বাচিত হলে রামগঞ্জ কে মাদক মুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি মুক্ত, ইভটিজিং মুক্ত,টেন্ডার বাণিজ্য মুক্ত একটি সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।
