রামগঞ্জে আড়াই হাজার শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং তুরস্কের ইন্টারন্যাশনাল ফ্রাটার্নিটি অ্যাসোসিয়েশন (ইফা)-এর সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যথামুক্ত পদ্ধতিতে আড়াই হাজার শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট একাডেমির চেয়ারম্যান এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকার স্মার্ট একাডেমিতে ৪ দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 

ক্যাম্পে অংশ নেওয়া তুরস্কের হিসার ইন্টারকন্টিনেন্টাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সুন্নতে খতনার কাজ শুরু করেন।

রামগঞ্জ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. ফারুক বলেন, বিনা রক্তপাত ও ব্যথামুক্ত এই কার্যক্রম মানবসেবার এক অনন্য উদাহরণ।

স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এটি আমাদের ষষ্ঠ আয়োজন। প্রতিবারই আমরা বিপুল সাড়া পেয়ে আসছি। এবারও ৪ দিনে ২ হাজর ৫০০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনার সেবা দেওয়া হচ্ছে।