
মোঃ শফিক তপাদার, চাঁদপুরঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের ভূমি অফিস জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এবং উপরের অংশ মারাত্মক ভাবে ফাটল যে কোন সময়ে হতে পারে দুর্ঘটনা একজন ভূমি সহকারী কর্মকর্তা সহ অফিস সহায়ক সহ ৪ জন স্টাফ কাজ করছেন মৃত্যুর ঝুঁকি নিয়ে। তারা সবসময় আতঙ্কে অফিস কার্যক্রম চালিয়ে যান। সেবা নিতে আসা লোকজনদের সাথে কথা হলে তারা বলেন, রূপসা ভূমি অফিসে আসলে আমরা সবসময় আতঙ্কবোধ করে থাকি।
কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, বৃষ্টি হলে অফিসে সেবা কার্যক্রম বন্ধ রাখতে হয় ও অফিসের নথিপত্র বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু দিন আগে উপরের চাদ ফাটলের কিছু অংশ পড়ে কম্পিউটার নষ্ট হয়ে যায়। তার পরেও জীবনের ঝুঁকি নিয়ে চালিয়ে যাচ্ছি ভূমি সেবা কার্যক্রম।
এই পুরাতন পাকা বিল্ডিং এর অফিসটিতে জীবনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভূমি সহকারী কর্মকর্তা, কর্মচারী ও ভূমি সেবা নিতে আসা লোকজন। জীবনের ঝুঁকি নিয়ে চলছে ভূমি সেবা কার্যক্রম।
সরেজমিন জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন ভূমি অফিসটি বহু বছর আগে জমিদারদের নির্মিত ১টি কক্ষ ভাড়া নিয়ে অফিস কার্যক্রম চলছে। পাকা ভবনটির প্রয়োজনীয় সংস্কারের অভাবে ভবনের ভিতরে ও বাহিরে ফাটল দেখা দিয়েছে। ওই অফিস কক্ষটির ভিতরে ও বাহিরের দৃশ্যমান হয়েছে বৃহৎ অংশজুড়ে ফাটল।যেকোনো মুহূর্তে অফিস ভবনটির উপরের অংশে এবং বাহিরের অংশের দেয়াল ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ওই অফিসটির ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমি ২০২৩ সালে যোগদান করি। তখন থেকেই আমি এবং আমার স্টাফরা জীবনের ঝুঁকি নিয়ে ভূমি সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অফিস ভবনটির সংস্কার করনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারের নিকট লিখিত আবেদন করেছিলাম।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এ আর এম জাহিদ হাসান বলেন, সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম লিখিত অভিযোগ দিয়ে রেখেছেন এবং চাঁদপুর জেলা প্রশাসক কয়েকদিন পূর্বে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
