চাঁদপুরে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন  মাদক ব্যবসায়ী আটক  করেছে চাঁদপুর পুলিশ। 

বৃহস্পতিবার   ৩০ মে ১৯:৫০ ঘটিকার সময়  গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন পশ্চিম উপলতা সাকিনের ১নং ওয়ার্ডস্থ মেহের রেল ষ্টেশনের দক্ষিণ পাশে ছেলামত উল্লাহ এর চা দোকানের পিছনে খালী জায়গায় হতে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  এ সময় তার হেফাজত হতে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।  গ্রেফতারকৃত আসামী দিদারুল আলম তুহিন (৩৮), পিতা-মৃত আঃ আউয়াল, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-পশ্চিম উপলতা, ০১নং ওয়ার্ড, শাহরাস্তি পৌরসভা, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর। 

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করিয়া যুব সামাজকে ধ্বংসের দিকে নিয়া যাইতেছে।  আসামী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন গ্রেফতার করেন। 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-১৬, তারিখ-৩০/০৫/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হইয়াছে। 

 চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

 মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর হোসেন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ নুরুল আনোয়ার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।