জেলা ড্রাম ট্রাক মালিক সমিতি উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকালে মজুচৌধুরীর হাট বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ড্রাম ট্রাক কমিটির সভাপতি মহি উদ্দিন জনি ও সঞ্চালনা করেন জেলা ড্রাম ট্রাক কমিটির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পরান। 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ড্রাম ট্রাক কমিটির সদস্যরা ও চালকরা।