
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইউনুস নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
গত সোমবার (২৬ নভেম্বর) বিকেলে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার পরির্দশক (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার বেনারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা মুখোমুখি হয়েছিল।
মোহাম্মদ ইউনুস উখিয়া কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ই/১৫ ব্লকের বাসিন্দা।
নাসির উদ্দীন বলেন, “বিকেলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আরসা ও আরএসও অবস্থান নেয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।
“এ সময় গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ ইউনুস নামে এক রোহিঙ্গা যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেনশিশুসহ আরও চার-পাঁচ জন। তাদের উদ্ধার করে আইএমও হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে,” বলেন তিনি।
নাছির আরও জানান, “নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
উখিয়া ক্যাম্পে এক হেড মাঝিকে হত্যার ঘটনায় এ-বক্লে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানের একাংশ।
