২৮ অক্টোবর শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মো:তারেক হোসেন, নিজস্ব প্রতিবেদক :

আগামী ২৮ অক্টোবর মতিঝিল শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় দেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে মহাসমাবেশ সফল করতে এবং ডিএমপি কমিশনারের সহযোগিতা চেয়ে জামায়াতের কেন্দ্রিয় দপ্তর সম্পাদক আ.ফ.ম. আবদুল সত্তার স্বাক্ষরিত একটি চিঠি ডিএমপি কমিশনারকে কাছে দিয়েছে জামায়াত যদিও ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে এখনো কিছু জানানো হয়নি ।

চিঠিতে উল্লেখ করা হয় কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ড: শফিকুল রহমান সহ সহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-উলামার মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবীত ২৮ অক্টোবর শনিবার রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ করতে চায় জামায়াত এই ছাড়া সমাবেশ সফল করে তোলার জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।