পিরোজপুরে ১০০ অসহায়দের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে সুবিধাবঞ্চিত ১০০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হযেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সিআই পাড়া সড়কে জাতীয় সাংবাদিক সংস্থা‘র অস্থায়ী জেলা কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। সংস্থা‘র জেলা শাখার সভাপতি হাসান মামুন সিনিয়র সাংবাদিক এ শীতবস্ত্র তুলে দেন। এসময় সাংবাদিক সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।