সাংবাদিক সংস্থার অফিসে ঢুকে ভূমিদস্যুদের হুমকি-ধমকি তান্ডব

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

রবিবার সময় সকাল ১১.০০ ঘটিকায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ফরিদপুর কমিটির অফিসে এসে সংঘবদ্ধ ভূমিদস্যুতাদের হুমকি-ধমকির ঘটনা ঘটেছে। উল্লেখ্য ভাঙ্গা উপজেলা দক্ষিণ আকন বাড়ীয়া গ্রামের এক অসহায় ভুক্তভোগী হিন্দু পরিবারে বিষ্ণু মন্ডল পিতা বিজয় মন্ডলের বসতি জমি-জায়গা সহ তার ক্রয়কৃত দলিল মূলের সম্পদ জোর পূর্বক দখল করে নেওয়ায় অসহায় ভুক্তভোগী হিন্দু পরিবারের বিষ্ণু মন্ডল বিগত ২৪/৭/২৩ রোজ বৃহস্পতিবার অত্র সংস্থার জেলা শাখা অফিসে হাজির হয়ে একখানা লিখিত অভিযোগ জানালে তার অভিযোগের আলোকে গত ৩১/৭/২৩ তারিখে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার গণমাধ্যম ও মানবাধিকার কর্মীগণ বিষ্ণু মন্ডলের বসতি জমির উপর সরজমিন সততা যাচাইয়ের কাজে গিয়ে হিন্দু পরিবারে ব্যবসা প্রতিষ্ঠান মালামাল সহ দোকান পুড়িয়ে দেওয়া সহ তার সপরিবারে লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করে এবং স্থানীয় এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহ জেলা আওয়ামী লীগের সভাপতি শামীমুল হক ও জেলা সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ আরিফ সহ ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন মহোদয়গণের নাম ভাঙ্গিয়ে স্থানীয় এলাকার (নুরুল্লাগঞ্জ ৬ নং) ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগের একটি ক্লাব ঘর নির্মাণের কথা বলে জোর পূর্বক হিন্দু পরিবারে জমি দখল করেন এবং ব্যক্তিগত মিষ্টির দোকান গড়ে তুলেছেন এলাকার প্রভাবশালী জনৈক চেয়ারম্যান ১,সৈয়দ শাহিন আলম শাহাবুর পিতা ইদ্রিস মীর। এর সহযোগী স্থানীয় মেম্বার ২,মাসুদ মাতুব্বর পিতা সেকেন মাতুব্বর। ৩,সামাদ মিয়া পিতা চাঁন মিয়া। ৪,পরিমল শাহা পিতা ফণী ভূষণ শাহা। ৫,কৃষ্ণ মন্ডল পিতা বিমল মন্ডল। ৬,বিমল মন্ডল পিতা বলাই মন্ডল। ৭,অচিন্তিত্য ভূইমালী পিতা সুকুমার ভূইমালী। ৮,নীল কমল ভূইমালী পিতা অনিল ভূইমালী। ৯,মণি শাহা পিতা মইনা শাহা গংগণ।

হিন্দু পরিবারে মালামাল ভর্তি দোকান আগুনে জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার সততা উঠে এসেছে। অত্র সংস্থা উপরোক্ত দোকান-মালামাল সহ পুড়িয়ে দেওয়ার ঘটনার সততা জানতে গণমাধ্যম কর্মীগণ উপরোক্ত প্রভাবশালীদের সাথে সরজমিনের সাক্ষাতে কথা বলে জানতে চাইলে তারা বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের কোন মতে আসল সত্য ঘটনা গুলি কি? জানতে চাইলে প্রভাবশালী মহলের লোকজন তাদের দলিল মূলের ক্রয়কৃত সম্পওি বলে অএসংস্থার গণমাধ্যম কর্মীদের জানালে অত্র সংস্থার গণমাধ্যম ও মানবাধিকার কর্মীগণ উভয় পক্ষের জমি সংক্রান্ত দলিল ও পর্চাদী পর্যবেক্ষণের সময় সল্পতার কারণে উভয় পক্ষের সমস্যার সমাধানের চেষ্টায় এক আপোষ- মিমাংসার জন্য নিদিষ্ট দিন তারিখ আজ ধার্য্য করা হলে উপরোক্ত প্রভাবশালী মহলের লোকজন অত্র সংস্থার জেলা অফিসে এসে উপস্থিত হয়েই ভুক্তভোগী হিন্দু পরিবারে বিষ্ণু মন্ডল সহ তার স্রীর উপর আক্রমণ করার চেষ্টা করেন এবং তারা বিষ্ণু মন্ডল এর জমি তাদের দখলে রাখা জমির কোন প্রকার দলিল-পর্চাদী কাগজ কিছুই অত্র সংস্থা কে দেখাবেনা বলিয়া আওয়ামী লীগের দলীয় প্রভাবশালী মহলের স্থানীয় এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর মহোদয় সহ বিভিন্ন জনের নাম-ধাম ভাঙ্গিয়ে অত্র সংস্থার গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের ভয়ভীতি দেখাতে থাকেন এবং সংঘবদ্ধ ভূমিদস্যুরা বিষ্ণু মন্ডল ও তার স্রীকে এমনও বলেন যে অত্র সংস্থার জেলা অফিস থেকে বের হয়ে তোরা বাড়িতে গেলেই তোদের কপালে মারধর আছে ইত্যাদি এবং হিন্দু পরিবারে উপর বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করেন স্থানীয় এলাকার মাসুদ মাতুব্বর মেম্বার সহ সংঘবদ্ধ ভূমিদস্যুরা।

এসময় সৈয়দ শাহিন আলম শাহাবুর চেয়াম্যান মহোদয়ের উপস্তিত থাকার কথা থাকলেও তিনি উপস্তিত হতে পারেননি এবং তার সাথে কথা বলতে চাইলে তিনি অএসংস্থাকে অসুস্থ বলে ফোন কেটে দেন।

এসময় অত্রসংস্থার জেলা শাখা অফিসে উপস্থিত ছিলেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীগণের মধ্যে শেখ নাসির উদ্দিন,মোঃ ফোরকান,মোঃ সেলিম,আলী আকবর হোসেন, আঃ মালেক( মিলন) সহ অন্যান্যরা সংঘবদ্ধ ভূমিদস্যুদের শান্ত করার চেষ্টা করলে সংঘবদ্ধ ভূমিদস্যুরা উপস্থিত গণমাধ্যম ও মানবাধিকার কর্মীগণের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অত্র সংস্থার গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং বিভিন্ন ভাবে চ্যালেন্জ করতে থাকেন এবং অত্র সংস্থাকেও জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং হুমকি-ধুমকি দিতে থাকেন এসময় আশেপাশের লোকজন এলে তারা অত্র সংস্থার জেলা শাখা অফিস থেকে একত্রে বেড়িয়ে যান।