থানায় মামলা বাদীকে প্রাননাশের হুমকি

মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :
জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম রিপন(৫০)নামে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গিয়েছে।
গতকাল নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের দড়িহাইরমারা (পশ্চিমপাড়া)গ্রামে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে সাবেক মেম্বার মৃত আবু নাঈমের বড় ছেলে পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম রিপন কে রাঁত আনুমানিক সাড়ে এগারোটায় নিজ বাসায় ফেলে তার প্রতিপক্ষ একই এলাকার হযরত আলী (৪৩),মিজানুর রহমান(৪৫), লিটন মিয়া (৪০), এমরান মিয়া (২০), সেলিম মিয়া(৩০) সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে।
পরে তাঁকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তার রোগীর অবস্থা খরাপ দেখে ঢাকা মেডিকেলে স্থানান্তর করে।সেখানে আসন সংকট থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় সদর হাসপাতালে পাঠানো হয়।

শফিকুল ইসলামের সারা শরীলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা শুনে গ্রামবাসীরা এগিয়ে আসতে সাহস পায় না। সন্ত্রাসীরা মামলার বাদী ছোট ভাই আল আমিনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
এসআই দীপংকর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।এ ঘটনায় আহত ব্যক্তির ছোট ভাই আল আমিন বাদী হয়ে ৬ জন কে আসামী করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২২( ০৬)২৩।
মামলার বাদী প্রশাসনের নিকট সুস্থ বিচার চেয়ে দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবী জানান।
