সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার সীমান্ত এলাকায় বিজিবি-র চোরাচালান বিরোধী অভিযানকালে মঙ্গলবার (২৮ অক্টোবর) ভারতীয় বিভিন্ন মালামাল ও নিষিদ্ধ মাদক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক ১৬ লাখ ২৪ হাজার ৪০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজিপুর, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

ভোমরা বিওপির আভিযানিক দল লক্ষীদাড়ি এলাকা থেকে, গাজিপুর বিওপির দল বোস্তানের ঘের এলাকা থেকে, ঘোনা বিওপির দল ঘোনা বাজার থেকে, কালিয়ানী বিওপির দল কালিয়ানী এলাকা থেকে ও তলুইগাছা বিওপির দল শালবাগান এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির তিনটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি, ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় এলাকা থেকে ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট, ওষুধ ও শাড়ি জব্দ করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ফুলতলা বাজার ও তেতুলবাড়ি এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। মাদকদ্রব্য সমূহ সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি ষ্টোরে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটেলিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক