
মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিনিধি ঃ
চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে চাল কম দেয়ার অভিযোগ পাওয়া যায়। সকল জেলেদের অভিযোগ হচ্ছে আমরা দুই মাসে ৮০ কেজি চাল পাওয়ার কথা কিন্তু ৬০ কেজি চাল দিচ্ছে ।
চেয়ারম্যান সাহেবকে বললে আমাদেরকে জবাব দেন, বেশি কথা বললে যা চাল পাচ্চো তাও পাবেনা এবং আমাদের ধমক দিয়ে কথা বলেন।
তাই অভিযোগ কারী জেলেদের দাবি সঠিক তদন্তের মাধ্যমে আমাদের ২০ কেজি করে চাল কম দিচ্ছেন,তা আমাদেরকে পুনরায় দেয়ার জন্য জোর দাবি করছি এবং তাদের সঠিক বিচার চাই।
চেয়ারম্যান রফিকুল্লাহ পাটোয়ারী সাথে কথা বললে যানা যায়, আমার ৭৯১ জেলে কার্ড কিন্তু আমি পেয়েছি কম এবং চাল তুলতে অনেক খরচ ও লেবার খরচ তাই কিছু চাল আমার কম দিতে হয়।
ইউনিয়নের গ্রাম পুলিশ এর সাথে কথা বলে জানা যায়, আমাদেরকে চেয়ারম্যান যে ভাবে বলেন সেভাবে আমরা করে থাকি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজুমুন ইসলাম বলেন আমি সরজমিনে গিয়ে দেখি চাল কম দিচ্ছেন, চেয়ারম্যান রফিকুল্লাহ পাটোয়ারী কে জিজ্ঞেস করলে বলেন আমরা চাল কম পেয়েছি তাই সবার মাঝে কম বিতরন করি।
এই ভাবে দেখা যায় চাঁদপুর সদর উপজেলার কিছু ইউনিয়নে পরিমানের চেয়ে চাল কম বিতরন করেন।
