
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ হাজার জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। তারই অংশ হিসাবে উপজেলা প্রশাসন লক্ষ্মীপুর সদর এর আয়োজনে ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদ ও ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ, লক্ষ্মীপুর সদর এর সহযোগিতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ হাজার জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ১টি স্কুল ব্যাগ, ৮টি খাতা, ১২টি কলম ও ১টি জ্যামিতি বক্স তুলে দেন। উত্তর জয়পুর ইউনিয়নে ১০০ জন ও চন্দ্রগঞ্জ ইউনিয়নে ১৪০ জনসহ মোট ২৪০ জন শিক্ষার্থী এই সামগ্রী গ্রহণ করেন।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
