লক্ষ্মীপুর শিশু পরিবারের অনন্য সাফল্যে খুশি জেলাবাসী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা শিশু পরিবার অনাথ ও সুবিধা বঞ্চিত শিশুদের একটি অনন্য ঠিকানা।বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের যোগ্যতা বার বার প্রমান করছে এই প্রতিষ্ঠানটি।পিতা মাতা না থাকাতে এই শিশুরা যে সকল সূযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার কথা থাকলেও শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়কের সামগ্রিক দিক নির্দেশনা ও দক্ষ পরিচালনার কারনে প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্যের দিক দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে।

২০২২ সালের মহান বিজয় দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ (বড় ও ছোট) এবং ডিসপ্লে (বড় ও ছোট) মোট ০৪ টি ক্যাটগরীতে অংশগ্রহণ করে লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবার। কুচকাওয়াজ ক গ্রুপে ১ম স্থান, খ গ্রুপে ১ম স্থান এবং ডিসপ্লেতে ক গ্রুপে ১ম স্থান, খ গ্রুপে ১ম স্থান অর্জন করে সাফল্যের স্বীকৃতি পায় এই প্রতিষ্ঠানটি।

সদ্য প্রকাশিত এস এস সি পরীক্ষায় লক্ষ্মীপুর শিশু পরিবার থেকে ৩ টি জিপিএ ৫ সহো শতভাগ ফলাফল অর্জিত হয়েছে যা লক্ষ্মীপুর জেলা সহো সমগ্র দেশে আলোচনার বিষয় বস্তুতে পরিনত হয়।এ জেলার বিভিন্ন শিক্ষাবিদ এতে সন্তোষ প্রকাশ করেন।

লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুল আজিজ মাহবুব এর দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠান টি উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনেরা।

মুঠোফোনে লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুল আজিজ মাহবুব বলেন অনাথ ও এতিম শিশুদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা শিশু পরিবারের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছি।সাম্প্রতিক বিজয় দিবস উপলক্ষে জেলা স্টেডিয়ামে যে প্রোগ্রাম হয়েছে সেখানে ৪ টি ক্যাটাগরিতে আমাদের শিশু পরিবারের সন্তানরা প্রথম স্থান অর্জন করেছে। এ বছর এস এস সি পরীক্ষায় আমাদের ফলাফল ভালো হয়েছে। আগামীতে ও আরো আকর্ষণীয় ফলাফল আসবে বলে বিশ্বাস করি।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন লক্ষ্মীপুর জেলা শিশু পরিবারের কার্যক্রমে আমরা অত্যন্ত খুশি।সমাজের অনাথ ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সূযোগ সুবিধা থাকবে।এ সময় তিনি লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা ও জেলা শিশু পরিবারের সার্বিক কাজের উপর সন্তুষ্টি প্রকাশ করেন।