শাহ পরীর দ্বীপের ধান ক্ষেতে ‌মিললো এক কিশোরীর লাশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপের পূর্ব উত্তর পাড়ার ওমর সাদেক নামেক এক কিশোরীর রহস্য জনক মৃত্যু হয়েছে।

২৯ শে সেপ্টেম্বর সাবরাং ইউনিয়ন শাহ পরীর দ্বীপের জেটি সংলগ্ন বরফ মিল এলাকায় এই লাশটি উদ্ধার করেছে শাহ পরীর দ্বীপ পুলিশ ফাঁড়ি।

নিহত ওমর সাদেক পূর্ব উত্তর পাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন, শাহ পরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির এস আই তারেক।

২৯শে সেপ্টেম্বর রাত ১০ টার সময় শাহ পরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির একটি দল তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

এ ঘটনা নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং আসল অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান এলাকাবাসী।

এ বিষয়ে টেকনাফ থানার ওসি জুবায়ের সৈয়দ জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব‍্যবস্থা নেয়া হবে।