ডিএপি ও পটাশ সার সংকটে বিপাকে পড়েছে আমন চাষী ও আম বাগান ব্যাবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ সিফাত রানা গোমস্তাপুর চাঁপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি।

বর্তমানে আমন ধান রোপনের মৌসুম চলছে। কৃষকগণ ব্যস্ত সে কাজে। কিন্তু সারের তীব্র সংকট থাকায় চাষীরা পড়েছে বিপাকে। একই অবস্থা আম চাষীদেরও। সার সংকটের কারণে আম চাষীরাও আমের পরিচর্যা করতে পারছে না। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চিত্র এটি।

রহনপুরে পৌর এলাকার কৃষক আহসান হাবীব অভিযোগের সূরে বলেন,গত ৭/৮ দিন ধরে সার ক্রয়ের জন্য সারের ডিলার ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিবের সাথে যোগাযোগ করেও সার পায়নি। ফলে আমার ৭ বিঘা জমির ধান চাষে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। একই অভিযোগ করেছেন কৃষক সাকিল আহমেদ। তিনি বলেন,আমার ১০ বিঘা জমির জন্য সার কিনতে ডিলারের কাছে গেলে পটাশ সার ৮০০ টাকার স্থলে ১০২০ টাকা চাওয়ায় ক্রয় করিনি। কৃষি অফিসে যোগাযোগ করেছি। তেমন সাড়া পাইনি।

কথা হয় বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার এর সাথে। তিনি বলেন, গোমস্তাপুর উপজেলায় ইউরিয়া সারের কোন সংকট নেই। তবে ডিএপি ও পটাশের কিছুটা সংকট রয়েছে। সেটাও অল্প কয়েকদিনের মধ্যেই কেটে যাবে। চলতি মাসে ইউরিয়া সারের বরাদ্দ ছিলো ১২’শ মে.টন, উত্তোলিত হয়েছে ১১’শ ৪৫ মে.টন। পটাশ বরাদ্দ ১৮৫ মে. টন , উত্তোলন করা হয়েছে ১৪৬.৪ মে. টন।