
জনগণের অধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে এবি এম আশরাফ উদ্দিন নিজাম নির্বাচনে অংশগ্রহণ।
মোহাম্মদ জাকির শাহ্ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে, রোববার দুপুরে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে বিএনপির প্রার্থী এবি এম আশরাফ উদ্দিন নিজাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের সময় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের তিনি জানান, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এছাড়া রামগতি ও কমলনগরের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা এবি এম আশরাফ উদ্দিন নিজামকে পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে বিএনপি লক্ষ্মীপুর-৪ আসনে শক্ত অবস্থান গড়ে তুলবে।
উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেই তিনি প্রার্থী হিসেবে পদক্ষেপ গ্রহণ করেন।
